২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে আংশিক বিমান চলাচল শুরু

পাঁচদিন বন্ধ থাকার পর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মঙ্গলবার কিছু সংখ্যক ফ্লাইট চালু হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ ফ্লাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 07:00 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

আমস্টারডাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাঁচদিন বন্ধ থাকার পর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মঙ্গলবার কিছু সংখ্যক ফ্লাইট চালু হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ ফ্লাইট। প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম এবং ফ্র্যাংকফুটের স্বল্প সংখ্যক ফ্লাইট চালু হয়েছে। এরপরও বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। আইসল্যান্ডের ইজাফজাল্লাকুল আগ্নেয়গিরির ছাই ও ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ায় বিমান চলাচল এখনও পুরোপুরি শুরু করা যাচ্ছে না। ইটালি, সুইজারল্যান্ড এবং ফ্রান্স মঙ্গলবার সকালে তাদের বিমান বন্দরগুলো চালু করে। তবে বেশিরভাগ ফ্লাইটই বন্ধ রাখে। ইতালি দেশের মধ্যে গুটি কয়েক ফ্লাইট চালু করে। কেবল হাঙ্গেরি তার আকাশ সীমা পুরোপুরি খুলে দিয়েছে। কিন্তু ব্রিটেনের বিমান চলাচল নিয়ন্ত্রণকারি সংস্থা 'ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস' জানিয়েছে,আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে নতুন উদগিরীত ছাইমেঘ বিমান চলাচলকারি রুটগুলোর দিকে ধেয়ে আসছে। ফলে ব্রিটেনের বিমানবন্দরগুলো খুলে দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ব্রিটেন জানায়, গ্রীনিচ মান সময় ১৪০০ তে তারা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। সোমবার ৪ টি বিমান বন্দর চালু করা পোল্যান্ড মঙ্গলবার আবার সেগুলো বন্ধ করার সাথে সাথে উত্তরাঞ্চলের বিমান চলাচলের আকাশ সীমা বন্ধ করে দেয়। গ্রীনিচ মান সময় ০৬০০ থেকে স্কটল্যান্ডের বিমান বন্দরগুলো থেকে কয়েকটি বিমান যাত্রা করেছে। তবে গ্লাসগো বিমান বন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, ছাই মেঘের বি