ক্র্যাকো, পোল্যান্ড, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেচ কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়া কাজিনস্কিকে রোববার সমাহিত করেছে পোল্যাান্ড।
'সেন্ট মেরি বেসিলিকা' চার্চে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় জনতা। এ সময় পতাকা ও ব্যানার উড়িয়ে পোলিশ জনগণের স্লোগান 'লেচ কাজিনস্কি তোমাকে ধন্যবাদ' আর শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের কফিন নিয়ে গিয়ে সমাহিত করা হয় ঐতিহাসিক ওয়াভেল ক্যাথেড্রালের সমাধিস্থলে।
আটদিন আগে ১০ এপ্রিল রাশিয়ায় বিমান দুর্ঘটনায় কাজিনস্কি, তার স্ত্রী মারিয়াসহ পোল্যান্ডের ৯৪ জন কর্মকর্তা নিহত হন। রোববার তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন পোলিশ ও বিদেশি নেতারা।
কিন্তু আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে উদগীরিত ধোঁয়া ও ছাই ইউরোপের আকাশ ছেয়ে রাখায় অনেক বিদেশি অতিথিই এ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
পোল্যান্ডের প্রাচীন রাজধানী ক্র্যাকোয় কাজিনস্কির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাশিয়ার পেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছিলেন।
শেষকৃত্যানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যোগ দেন পোল্যান্ডের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ব্রোনিসলাভ কোমোরোভস্কি, প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক ও তার সরকারের সদস্যরা এবং ইউক্রেইন, চেক রিপাবলিক, হাঙ্গেরি,
bdnews24