২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থা দূর করলেন কারজাই

নির্বাচনী সংস্কার নিয়ে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। জাতিসংঘের সঙ্গে আপোস করে পার্লামেন্ট নির্বাচন তদারকির জন্য কয়েকজন কর্মকর্তার নাম ঘোষণা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 08:35 PM

কাবুল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাচনী সংস্কার নিয়ে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। জাতিসংঘের সঙ্গে আপোস করে পার্লামেন্ট নির্বাচন তদারকির জন্য কয়েকজন কর্মকর্তার নাম ঘোষণা করেছেন তিনি। শনিবার কারজাই সাবেক এক বিচারক এবং আইন বিশারদকে নির্বাচন কমিশনের প্রধান নিয়োগ করাসহ নির্বাচনে জালিয়াতি তদারক প্যানেলে বিদেশি পর্যবেক্ষক হিসাবে রেখেছেন ইরাক ও দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের। এতে করে নির্বাচন কমিশনে বিদেশিদের অন্তর্ভুক্ত করার আন্তর্জাতিক চাপ প্রশমিত হয়েছে। এর আগে চলতি মাসে সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নিয়ে পশ্চিমা দাতাদের সঙ্গে বিরোধে কারজাইয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনী সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অর্থ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় দাতা দেশগুলো। নির্বাচন প্রক্রিয়ায় বিদেশিদের প্রভাব খর্ব করার চেষ্টা নিয়ে এ বিরোধে জড়িয়েছিলেন প্রেসিডেন্ট। কিন্তু শনিবারের ঘোষণায় কারজাই পশ্চিমাদের সন্তুষ্ট করতে নির্বাচন কমিশনের দায়িত্ব দেন সাবেক বিচারক ও আইন বিশারদ ফজল আহমেদ মানাবিকে। সেইসঙ্গে পৃথক দুটি নির্বাচনী জালিয়াতি তদারকি প্যানেলে ইরাকি ও দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের রাখেন। কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর এক সাংবাদিক সম্মেলনে বলেন, "স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান ও নিবাচন তদারক প্যানেলের সদস্যদের নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা আশা করছি আন্তর্জাতিক স