২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উসু সফরে হু, নিহতের সংখ্যা ১৭০৬

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ শ' ৬ জনে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 08:34 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

উসু, চীন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ শ' ৬ জনে পৌঁছেছে। ওদিকে, ত্রাণ তৎপরতা জোরদারের লক্ষ্যে দক্ষিণ আমেরিকা সফর সংক্ষিপ্ত করে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও রোববার কিঙ্গাই প্রদেশের প্রত্যন্ত উসু কাউন্টির উদ্দেশে রওয়ানা হয়েছেন। গত বুধবার সকালে আঘাত হানা রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে তিব্বতের কিঙ্গাই প্রদেশের উসু কাউন্টির জেগু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উসুর ভূমিকম্প দুর্গতরা বর্তমানে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের ব্যাপক সঙ্কটে আছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, প্রেসিডেন্ট ভূমিকম্পে বিধ্বস্ত জেগুর ঝাসি দাতোং গ্রাম পরিদর্শন ও সেখানকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন। দালাই লামার আবেদন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা শনিবার বেইজিংয়ের কাছে ভুমিকম্প দুর্গত এলাকা সফরের আবেদন জানিয়েছেন। তবে চীন সরকার তাকে সে অনুমতি দিয়েছে কি না- এখনো তা জানা যায়নি। দালাই লামা ১৯৫৯ সালে তিব্বতে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর ভারতে চলে যান। তারপর আর চীনে যেতে পারেননি তিনি। ১০০ ঘণ্টা পর উদ্ধার সিনহুয়া জানায়, উদ্ধারকর্মীর রোববার সকালে ৬৮ বছর বয়সী এক লোককে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করেছে। তিনি প্রায় ১০০ ঘণ্টা আটকা ছিলেন। উদ্ধারকর্মীরা জানান, মনে হচ্ছে তার অবস্থা স্থিতিশীল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪২৩ ঘ.