২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রকেট অভিযান ব্যর্থ

ভারতের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক অভিযান বৃহস্পতিবার ব্যর্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 05:07 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

চেন্নাই, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক অভিযান বৃহস্পতিবার ব্যর্থ হয়েছে। ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি জিএসএলভি ডিথ্রি রকেট শ্রীহরিকোটা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করেছিল। উৎক্ষেপণ করার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানায়, উৎক্ষেপণের সাড়ে পাঁচ সেকেন্ড পর রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অভিযান ব্যর্থ হওয়ায় দেশটির স্যাটেলাইট কর্মসূচির বৈশ্বিক প্রতিযেগিতায় পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের পরিকল্পনা রয়েছে, স্যাটেলাইট কর্মসূচিতে তারা প্রতি বছর প্রায় ১২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে। ২০০৮ সালের এপ্রিলে ভারত একটি রকেট থেকে ১০ টি স্যাটেলাইট কক্ষপথে প্রেরণ করে। একই বছর তারা চাঁদে তাদের প্রথম বেনামি মিশন পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪১ঘ.