ইসলামাবাদ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের একটি গ্রামে সন্দেহভাজন তালেবান জঙ্গিদের ওপর বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বাধার মুখে পড়েছে তালেবান বিরোধী অভিযান।
এতে করে তালেবান বিরোধী অভিযানে সেনাবাহিনী সরকারপন্থি আদিবাসীদের সমর্থন হারাতে পারে যাদের সমর্থন তাদের সবচেয়ে বেশি দরকার।
গ্রামবাসীরা জানান, শনিবারের হামলার আগে প্রত্যন্ত গ্রাম সারাভিলা পাকিস্তানের উত্তর পশ্চিশাঞ্চলের গুটি কয়েক গ্রামের অন্যতম যেখানে তালেবান জঙ্গিরা যেতে ভয় পেত।
এ সপ্তাহে হামলা সম্পর্কে বিস্তারিত জানা গেলে বিশেষজ্ঞরা বিস্মিত হন। এ হামলার কারণে তালেবানদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহায়তা করতে প্রস্তুত সাহসী পাকিস্তানিরা এ থেকে মুখ ফিরিয়ে নেবে কিনা তা নিয়ে তারা চিন্তিত।
গ্রামবাসী ও প্রাদেশিক সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে কমপক্ষে ৬৩ বেসামরিক লোক নিহত হয়েছে।
সেনাবাহিনী প্রথমদিকে বেসামরিক লোক নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করে। পরে তারা জানায়, অভিযানে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে এবং ঘটনার সময় ঐ জায়গায় ২০ বেসামরিক নাগরিকের ওপর ভুলবসত চালানো হামলায় তারা নিহত হয়।
হামলায় আহত একজনের আত্মীয় আমির বাজ রয়টার্স বলেন,"সারাভিলা এমন একটি জায়গা যেখানে তালেবানরা ঢুকতে সাহস পায় না। জঙ্গিরা কোথায় লুকিয়ে থাকে তা সরকারের ভালোভাবেই জানা আছে।"
তিনি আরো বলেন,"সেনাবাহিনী বেসামরিক লোককে হত্যা করলে জনগণ তালেবান জঙ্গি বিরোধী অভিযানকে সমর্থন করবে না।"
তালেবান জঙ্গি বিরোধী অভিযানে আরো গোয়েন্দা তৎপরতা ও স্থানীয় লোকজনের সহযোগিতা প্রয়োজন বলে পাকিস্তানি সরকার উত্তর পশ্চিমাঞ্চলের পশতুন আদিবাসীদের ক্ষেপিয়ে তুলতে পারে না। দেশটির যেসব জায়গায় সরকারের কম নিয়ন্ত্রণ রয়েছে সেখানে তালেবানরা তৎপর।
ইসলামাবাদের উত্তর পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা, দক্ষিণ ওয়াজিরিস্তান ও আফগান সীমান্তেবর্তী বাজাউর অঞ্চল থেকে তালেবানদের উৎখাত করে গত বছর থেকেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী উত্তর পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী অভিযান জোরদার করে।
তারা এ অভিযান ওরাকজাই, খাইবার ও কাররুম পর্যন্ত বি
bdnews24