২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকিয়েভের সমাবেশে গুলি

কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সমাবেশে বন্দুক হামলা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 06:47 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

কিরগিজস্তান, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সমাবেশে বন্দুক হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাকিয়েভ কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় ওশ শহরে হাজারো সমর্থকদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ হামলা চালানো হয়। হামলার পরপরই বাকিয়েভ গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিরগিজস্তানের নতুন অন্তর্র্বতীকালীন সরকারকে সহায়তা দিতে তারা প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩২ ঘ.