ওয়াশিংটন, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান নতুন করে বিশ্বকে পরমাণু জ্বালানি সেবা দিতে চাইছে। পরমাণু বিজ্ঞানী কাদির খানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি পাচারের ঘটনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে এ ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত দু' দিন ব্যাপী পরমাণু নিরাপত্তা সম্মেলনে গিলানি পরমাণু সেবার ওই প্রস্তাব দেন। মঙ্গলবার এ বিষয়ক একটি লিখিত বিবৃতি সরবরাহ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, "একটি অগ্রসর জ্বালানি সক্ষম দেশ হিসাবে পাকিস্তান এমন একটি অবস্থানে পৌঁছেছে যে, তারা আইএইএ'র (আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা) নিরাপত্তা নীতিমালার অধীনে পরমাণু জ্বালানি সেবা দিতে সক্ষম এবং যে কোনো বৈষম্যহীন পরমাণু জ্বালানি চক্রের সেবা নিশ্চিতকরণ প্রক্রিয়ায়ও অংশ নিতে পারে।"
২০০৪ সালে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বিক্রির কথা স্বীকার করেন। ওই প্রযুক্তি যেমন মানব কল্যাণে ব্যবহার করা যায়, তেমনি তা দিয়ে পারমাণবিক অস্ত্রও তৈরি করা যায়।
ওই স্বীকারোক্তির পর কাদির খানের চলাফেরার ওপর বাধা নিষেধ আরোপ করা হয়।
আইএইএ কর্মকর্তা এবং বিশ্লেষকদের মতে, কাদির খানের অবৈধ নেটওয়ার্ক মূলত বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্কট সৃষ্টি করেছে।
গিলানি অবশ্য পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচির জনক এবং বহু পাকিস্তানির নায়ক কাদির খানের নামোল্লেখ করেননি। তবে তিনি বলেন, পাকিস্তান পরমাণু নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও জানান, পাকিস্তান তার পরমাণু কর্মসূচিকে আরও সুক্ষ্ম ও আধুনিক করতে প্রযুক্তিগত ও মানবসম্পদ উন্নয়ন অব্যাহত রাখবে। সেইসঙ্গে প্রাযুক্তিক, পরমাণু অস্ত্র, পরমাণু উপাদান, সুবিধাদি এবং সম্পদের নিরাপত্তায় সচেষ্ট থাকবে।
তিনি বলেন, "পরমাণু অস্ত্রের বিস্তার রোধে পাকিস্তান সর্বোচ্চ মান বজায় রেখেছে। যখনই কোনও সমস্যা দেখাদেয় আমরা তা চিহ্নিত করি এবং আন্তর্জাতিক স
bdnews24