২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা পরমাণু অস্ত্র পেলে বিপর্যয় ঘটবে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বিশ্বব্যাপী পরমাণু সামগ্রীর নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। পরমাণু অস্ত্র আল কায়েদার হাতে পড়লে বিপর্যয় ঘটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 02:44 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বিশ্বব্যাপী পরমাণু সামগ্রীর নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। পরমাণু অস্ত্র আল কায়েদার হাতে পড়লে বিপর্যয় ঘটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। ওয়াশিংটনে অনুষ্ঠিত শীর্ষ পরমাণু সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ওবামা এ আহ্বান জানান। তিনি বলেন, আল কায়েদার হাতে পরমাণু অস্ত্র পড়লে তা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে। তাই অরক্ষিত পরমাণু সামগ্রীর নিরাপত্তা জোরদারে সবাইকে একযোগে চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ৪৭ জাতির এ পরমাণু সম্মেলনের জন্য তৈরি করা বক্তব্যে ওবামা বলেন, "