২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্ষপথে উপগ্রহ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া আগামী মাসের প্রথম দিকে একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের জন্য উৎক্ষেপন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

সিউল, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়া আগামী মাসের প্রথম দিকে একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের জন্য উৎক্ষেপন করবে। দক্ষিণ কোরিয় এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান। এর আগে দেশটি গত বছর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীন মহাকাশ কর্মসূচি গড়ে তোলার চেষ্টা করছে। যা আঞ্চলিক শক্তিশালী দেশ চীন, জাপান ও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়াতে পারে। এর আগে দক্ষিণ কোরিয়া রাশিয়ার সহযোগিতায় ন্যারো-১ নামের রকেট তৈরি করে। কোরিয়া মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের একজন কর্মকর্তা বলেন, মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি সময়ের মধ্যে দ্বিতীয়বার উপগ্রহ উৎক্ষেপন করাই আমাদের মূল পরিকল্পনা। উৎক্ষেপনের সঠিক দিনক্ষণ আগামী সোমবার ঘোষণা করা হতে পারে। ২০০৯ সালের আগস্ট মাসে দক্ষিণ কোরিয়া ন্যারো-১ রকেট সফলভাবে উৎক্ষেপন করে। কিন্তু স্টেজ সেপারেশন ব্যবস্থায় ত্র"টি থাকায় এটি কক্ষপথে উপগ্রহ স্থাপনে ব্যর্থ হয়। দক্ষিণ কোরিয়া গত বছর এই রকেট উৎক্ষেপন করায় প্রতিবেশি উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭৪৪ঘ.