তেহরান, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু হুমকি নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করবে ইরান। কারণ তারা এ হুমকিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার হুমকি হিসাবেই দেখছে।
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।
গত সপ্তাহে ওবামা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ব্যবহারের নতুন নীতির বাইরে রয়েছে ইরান ও উত্তর কোরিয়া। দীর্ঘ দিনের শত্র"র কাছ থেকে এ ধরনের হুমকির অর্থ পরমাণু বোমা হামলার হুমকি বলেই মনে করছে তেহরান।
আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রহিম মেহমানপারাস্ত বলেন, "এ ধরনের মন্তব্য করার মানে হচ্ছে এ দেশগুলোই সেইসব দেশ যাদের হাতে পরমাণু অস্ত্র আছে, আর এ দেশগুলোই আসলে বিশ্ব নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। এ ধরনের হুমকির ব্যাপারে আমরা জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করব।"
এ অভিযোগ পত্রে ইরানের ২৯০ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ২৫৫ সদস্য সই করেছে বলে জানায় ফার্স।
ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর জাতিসংঘের চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে।
পশ্চিমাদের সন্দেহ, ইরান তার বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। অভিযোগ উড়িয়ে দিয়ে ইরান বলছে, তাদের এ কর্মসূচি কেবলই বিদ্যুৎ উৎপাদনের জন্য।
যুক্তরাষ্ট্র কিংবা তার মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল হামলা চালাতে পারে
bdnews24