২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে পাকিস্তান

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে পরমাণু অস্ত্রের নিরাপত্তার বিষয়ে প্রশ্নের মুখে পড়তে পারে পাকিস্তান। সম্মেলনে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 09:15 AM

Updated : 24 Aug 2022, 08:23 PM

ইসলামাবাদ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে পরমাণু অস্ত্রের নিরাপত্তার বিষয়ে প্রশ্নের মুখে পড়তে পারে পাকিস্তান। সম্মেলনে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরমাণু অস্ত্র যাতে সন্ত্রাসীদের হাতে না পড়ে সে লক্ষ্যে আলোচনার জন্য এ সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু তথ্য পাচার এবং মুসলিম দেশগুলোতে পরমাণু অস্ত্র জঙ্গিদের হাতে চলে যেতে পারে আশঙ্কায় ভারত ও অন্য দেশগুলো পাকিস্তানকে পরমাণু কর্মসূচি সংক্ষিপ্ত করার জন্য বলতে পারে। পাকিস্তানি সাংবাদিক ও পরমাণু কর্মসূচি বিষয়ক বই 'লং রোড টু চাগাই' এর লেখক শাহিদ-উর-রেহমান বলেন, "পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চাইতে পারে ভারত।" তিনি রয়টার্সকে বলেন, " পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা বিধান করাই সম্মেলনে তাদের প্রধান চাপ হবে।" তিনি আরও বলেন, "পাকিস্তানের চেষ্টা হবে এটার মোকাবেলা করা এবং আমাদের জাতীয় নির্দেশনা কর্তৃপক্ষ খুবই কার্যকর বিধায় আমাদের পরমাণু অস্ত্র নিরাপদ।" রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক শেষে সম্মেলনে ভাষণ দেবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ১২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল অনুষ্ঠেয় এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যোগ দেবেন। তবে প্রতিবেশি দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের কোনো পরিকল্পনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৫০৯ঘ.