২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকিয়েভের সঙ্গে আলোচনা নয় : বিরোধী দল

কিরগিজস্তানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বিরোধীদলের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 08:38 AM

Updated : 24 Aug 2022, 08:23 PM

বিশকেক, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বিরোধীদলের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। বিরোধী দলীয় নেতা ওমুরবেক তাকেবায়েভ রোববার রয়টার্সকে জানান, বাকিয়েভ অর্ন্তবর্তী সরকারকে মানতে না চাইলে তার বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে। বিরোধী দলীয় ওই নেতা আরও জানান, বুধবারের সহিংস বিক্ষোভের পর বাকিয়েভ রাজধানী থেকে পালিয়ে দেশের উত্তরাঞ্চলে চলে যান এবং সেখানে আত্মগোপন করে আছেন। এলাকাটি বাকিয়েভের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাকেবায়েব বলেন, "আমরা কোনো আলোচনায় যাইনি। বাকিয়েভকে পদত্যাগ করতে হবে এবং সে ঘোষণা জনসম্মুখে দিতে হবে।" ওদিকে, বাকিয়েভ রুশ 'নিউজউইক' সাময়িকীকে জানান, তিনি পদত্যাগ করতে রাজি আছেন। তবে দেশের ভবিষ্যত নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। তাকেবায়েব বলেন, "তিনি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে বল প্রয়োগ করে নিবৃত্ত করা হবে। আর যদি তিনি চুপ থাকেন তার বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ হবে না।" বিরোধীদলের বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে বুধবার প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ বিশকেক ছেড়ে চলে যান। তিনি দেশের দক্ষিণাঞ্চলীয় জালালাবাদ প্রদেশে আত্মগোপন করে আছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার এ দেশটিতে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ব্যাপক দারিদ্রের প্রতিবাদে মার্চ মাসের শুরু থেকে সরকার বিরোধী বিক্ষোভ দানা বেঁধে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৪২৫ঘ.