পেশোয়ার, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার অঞ্চলে জঙ্গিদের আস্তানায় শনিবার পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে।
প্রত্যন্ত তিরাহ উপত্যকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের একটি জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় একজন নেতা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, আমাদের লোকজন উপস্থিত ছিল এরকম একটি বাড়িতে প্রথমে হামলা চালানো হয়। পরে লাশ উদ্ধারের সময় আবার বোমা হামলা চালানো হয়।
তিনি বলেন, নিহতদের মধ্যে জঙ্গি এবং বেসামরিক ব্যক্তিরাও রয়েছেন।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র জঙ্গিদের গোপন আস্তানায় বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। কিন্তু হতাহতের কোন তথ্য তার কাছে নেই বলে তিনি জানিয়েছেন।
খাইবার হচ্ছে পাকিস্তানের আধা স্বায়ত্তশাষিত পশতুন আদিবাসী অধ্যুষিত অঞ্চল। খাইবার গিরিপথ দিয়ে করাচি বন্দর থেকে স্থল বেস্টিত আফগানিস্তানে পণ্য আমদানি রপ্তানি করা হয়।
জঙ্গিরা মাঝেমধ্যেই পণ্যবাহী গাড়িবহরে হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৯৪০ঘ.
bdnews24