মস্কো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার দূরপ্রাচ্যে কামচাটকা অঞ্চলে শনিবার তুষার ধসে কমপক্ষে সাত জন নিহত হয়েছে।
সংবাদ সংস্থা ইতার তাস এ কথা জানিয়েছে।
স্থ্নাীয় জরুরি বিভাগের এক কর্মীর বরাত দিয়ে সংস্থাটি জানায়, জার্মানির ১৪ জন স্কি খেলোয়াড়কে নিয়ে একটি হেলিকপ্টার রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকার স্কি খেলার স্থানে পৌঁছলে এ তুষার ধসের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭৫০ঘ.
bdnews24