কাঠমুন্ডু, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম মাউন্ট এভারেস্ট আরোহী স্যার এডমুন্ড হিলারির দেহভষ্ম তার ইচ্ছানুযায়ী সেখানে ছড়ানো হচ্ছে না। শুক্রবার একজন শেরপা কর্মকর্তা একথা জানান।
তার দেহভষ্ম হিমালয়ের পাদদেশে একটি মেমোরিয়ালে রাখা হবে।
হিলারি ৮৮ বছর বয়সে নিউজিল্যান্ডে মারা যান। তিনি ১৯৫৩ সালে নেপালের তেনজিং নরগে শেরপাকে সঙ্গে নিয়ে এভারেস্টে আরোহণ করেন।
হিলারির ইচ্ছা ছিল তার দেহভষ্ম যেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও অকল্যান্ড পোতাশ্রয়ে ছড়িয়ে দেওয়া হয়।
আগামী মাসে হিলারির দেহভষ্ম হিমালয়ে ছড়ানোর উদ্দেশ্যে সবচেয়ে বেশিবার এভারেস্ট আরোহী আপ্পা শেরপার এভারেস্ট আরোহণের কথা ছিল। বর্তমানে হিলারির দেহভষ্ম হিমালয়ের পাদদেশে একটি মঠে সংরক্ষিত আছে।
শেরপা নাগরিক গোষ্ঠীর খুম্বু সুশীল সমাজের প্রধান আং তেনজিং শেরপা বলছেন, শেরাপা সম্পদায় এভারেস্টকে ভগবানের সমতুল্য মনে করে। তাই সেখানে হিলারির দেহভষ্ম ছড়ানোটা তাদের ধর্ম, সংস্কৃতি ও প্রথার বিরোধী।
৮ হাজার ৮ শত ৫০ মিটার উচ্চতাবিশিষ্ট (২৯,০৩৫ ফুট) মাউন্ট এভারেস্টের প্রবেশপথ নামচে থেকে রয়টার্সকে শেরপা বলেছেন, "এর ফলাফল কখনও শুভ হবে না। তাই আগামী বছর খুমজাঙ্গে হিলারির উদ্বোধন করা প্রথম বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী পালন উপলক্ষ্যে তার দেহভষ্ম মেমোরিয়ালে রাখা হবে।"
হিলারি প্রথমবারের মত হিমালয়ে আরোহণের পর তার জীবদ্দশায় নেপালের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
মাউন্ট এভারেস্টের সন্নিকটে অবস্থিত প্রত্যন্ত জেলা সোলুখুম্বুতে তিনি কয়েকটি বিদ্যালয়, হাসপাতাল, পাইপলাইন ও একটি বিমানবন্দর স্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৫ ঘ.
bdnews24