২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভে অটল থাই লাল শার্টরা

জরুরি অবস্থা উপেক্ষা করে শুক্রবার রাজপথে বিক্ষোভ করার শপথ নিয়েছে শাল শার্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 03:19 PM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ব্যাংকক, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জরুরি অবস্থা উপেক্ষা করে শুক্রবার রাজপথে বিক্ষোভ করার শপথ নিয়েছে শাল শার্টরা। লাল শার্টদের নেতা নাত্তাওয়াত সাইকুয়া ব্যাংককের ১০ টি স্থানে মিছিল করার ঘোষণা দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, "আমরা সব আইনই ভাঙবো"। তিনি বলেন, "এটাই আমাদের আন্দোলনের শেষ দিন নয়। তবে আমরা অভীষ্টে পৌঁছতে পারলে এটাই হবে আন্দোলনের শেষ দিন। অভিজিৎকে পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য করতেই আমাদের এ আন্দোলন।" থাইল্যান্ড বৃহস্পতিবার বিরোধীদলীয় কয়েকটি টিভি চ্যানেল ও ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। সরকারের এ পদক্ষেপে একটি স্যাটেলাইট টিভি কেন্দ্রের সামনেক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষও হয়েছে। (আরও তথ্যসহ) লাল শার্ট বিক্ষোভকারীরা এখনও আন্দোলন চালিয়ে যাওয়ায় অটল থাকায় ব্যাংককে চরম উত্তেজনা বিরাজ করছে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাথুমে থাইকম পিসিএলের স্যাটেলাইট ভূ-কেন্দ্রে পাহারারত দাঙ্গা পুলিশকে সরানোর চেষ্টা চালায় প্রায় ১ হাজার বিক্ষোভকারী। এ কোম্পানিটি থাকসিনের মালিকানাধীন ছিল। এর স