২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রান্ত হলে মার্কিন সেনাদের ওপর হামলা হবে: ইরান

যুক্তরাষ্ট্র ইরানে কোনও সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর হামলা করে এর জবাব দেবে তেহরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

তেহরান , এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ইরানে কোনও সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর হামলা করে এর জবাব দেবে তেহরান। বৃহস্পতিবার ইরানের সামরিক কমান্ডার একথা জানিয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফার্স' কে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল হাসান ফিরোউজাবেদি বলেন, "যুক্তরাষ্ট্র ইরানের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ালে এবং ইরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে এ অঞ্চলে অবস্থানরত কোন মার্কিন সেনা জীবিত দেশে ফেরত যাবে না।" এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ব্যবহার কমানোর নতুন নীতির বাইরে রেখেছেন। এর মধ্যে ইরানের সেনা প্রধানের এ মন্তব্যে যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্কে উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ওবামা দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র গুলোকে আহ্বান জানাচ্ছেন। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৪৮ ঘ.