ব্যাংকক, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ড বৃহস্পতিবার বিরোধীদলীয় কয়েকটি টিভি চ্যানেল ও ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। সরকারের এ পদক্ষেপে একটি স্যাটেলাইট টিভি কেন্দ্রের সামনেক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষও হয়েছে।
লাল শার্ট বিক্ষোভকারীরা এখনও আন্দোলন চালিয়ে যাওয়ায় অটল থাকায় ব্যাংককে চরম উত্তেজনা বিরাজ করছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাথুমে থাইকম পিসিএলের স্যাটেলাইট ভূ-কেন্দ্রে পাহারারত দাঙ্গা পুলিশকে সরানোর চেষ্টা চালায় প্রায় ১ হাজার বিক্ষোভকারী। এ কোম্পানিটি থাকসিনের মালিকানাধীন ছিল। এর স
bdnews24