২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগন-আকৃতির টিকটিকি!

ফিলিপাইনে এক নতুন প্রজাতির টিকটিকির সন্ধান পাওয়া গেছে। লুজন দ্বীপের গাছে বাস করা এ টিকটিকি ড্রাগন-আকৃতির এবং এরা ফলমূল খেয়ে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 02:31 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ফিলিপাইনে এক নতুন প্রজাতির টিকটিকির সন্ধান পাওয়া গেছে। লুজন দ্বীপের গাছে বাস করা এ টিকটিকি ড্রাগন-আকৃতির এবং এরা ফলমূল খেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মঙ্গলবার একথা জানিয়েছেন। কানসাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র‌্যাফে ব্রাউনের দল নতুন প্রজাতির এ টিকটিকি খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করেছে। ব্রাউন বলেন, সুস্বাদু মাংস বিশিষ্ট উজ্জ্বল বর্ণের এ টিকটিকি ৬ ফুটেরও বেশি লম্বা হয়। তবে ওজনে মাত্র ১০ কেজি। টেলিফোনে ব্রাউন বলেন, 'এরা গাছে থাকে। তাই এরা কমোডো ড্রাগনের মতো প্রচুর পরিমাণ তাজা মাংস খেতে পারে না।' তিনি আরো বলেন, 'এরা ফলমূল খায়। বিশ্বে ফলমূল খাওয়া টিকটিকির মধ্যে এগুলো তৃতীয় প্রজাতির।' সুস্বাদু মাংসের জন্য এ প্রজাতির টিকটিকি শিকার করা হয়। ব্রাউন বলেন, মেরুদণ্ডী প্রাণীর এমন একটি বড় প্রজাতি আবিস্কার খুবই বিরল। নতুন এ টিকটিকি ভেরানাস প্রজাতির। এরা খুব চঞ্চল এবং মানুষের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে। বিজ্ঞানীদের চোখে এটি এতদিন ধরা না পড়ার কারণ সম্ভবত বলতে পারবেন এ টিকটিকি যারা প্রথম শিকার করেছেন তারা। জীববিজ্ঞানীরা ২০০১ সালে প্রথম এ টিকটিকির ছবি দেখেন। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি এর আগে কখনও চিহ্নিত করা যায়নি। ২০০১ সালের পরের কয়েকবছরে বিজ্ঞানীরা বড় জাতের দুই ধরনের টিকটিকির গল্প শুনেছেন। সুস্বাদু মাংসের জন্য মাটিতে থাকা টিকটিকির চেয়ে গাছে থাকা এ টিকটিকি খেতে সবারই পছন্দ। আর এ টিকটিকিগুলো খুব বড় এবং উজ্জ্বল বর্ণের বলেই শুনতে পেতেন বিজ্ঞানীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০২১ ঘ.