বিশকেক, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিরগিজস্তানে বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ১৭ জন নিহত ও ১৪২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ।
বিক্ষোভকারীরা বুধবার রাজধানী বিসকেকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাথমিকভাবে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
এ সহিংসতার পরপরপই জরুরি অবস্থা ঘোষণা করেছেন বাকিয়েভ।
বাকিয়েভের পদত্যাগের দাবিতে পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবনের সামনের চত্বরে জড়ো হয়। রয়টার্সের সাংবাদিক একথা জানান।
আলোকচিত্রী বলেন, "চত্বরে পাঁচটি মৃতদেহ পড়ে ছিল। প্রচুর রক্তও ছিল সেখানে।"
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ গ্রেনেড ছুঁড়ে মারলে রাজধানী বিসকেক জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিসকেকে রয়টার্সের এক সাংবাদিক বলেছেন, প্রায় ১ হ্জাার মানুষ প্রসেকিউটর-জেনারেলের অফিসে চড়াও হয়। তারা অফিসের জানালা ভাঙাসহ কম্পিউটার ও অফিসের অন্যান্য যন্ত্রপাতি ভাংচুর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ জরুরি সেবা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এ বিক্ষোভ-সহিংসতায় ৫০ জন নিহত হয়ে থাকতে পারে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার এ দেশটিতে মার্চ মাসের শুরু থেকেই সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ব্যাপক দারিদ্রের কারণে অস্থিরতা দেখা দেয়।
এতে যুক্তরাষ্ট্রও কিছুটা চিন্তিত। কারণ আফগানিস্তানে অভিযানের সুবিধার্থে তারা কিরগিজস্তানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করছে। দেশটিতে রাশিয়ারও একটি সামরিক ঘাঁটি আছে।
বিসকেকে প্রধান বিরোধী দলের অফিস থেকে আন্দোলনকারীরা মিছিল বের করে প্রেসিডেন্ট ভবনের দিকে এগুতে শুরু করে। কিন্তু পুলিশ বাধা দিলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।
২০০৫ সালে বিপ্ল
bdnews24