২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইয়ের ডিক্রি সমর্থন করল আফগান নির্বাচন কমিশন

আফগানিস্তানের নির্বাচন কমিশন মঙ্গলবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নির্বাচনী ডিক্রিকে সমর্থন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 11:46 AM

Updated : 24 Aug 2022, 08:13 PM

কাবুল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের নির্বাচন কমিশন মঙ্গলবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নির্বাচনী ডিক্রিকে সমর্থন করেছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই এই ডিক্রি জারির মাধ্যমে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা সীমিত করেছেন। আফগানিস্তানের নির্বাচনে পশ্চিামাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট কারজাইয়ের ভোট জালিয়াতির অভিযোগের পর যুক্তরাষ্ট্রে অসন্তোষ প্রকাশ করে। মঙ্গলবার আফগানিস্তান সরকারের নিয়োগপ্রাপ্ত স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, কারজাইয়ের জারিকৃত ডিক্রি আইনের মত। তারা এটি অনুসরণ করবে। প্রধান নির্বাচন কমিশনার দাউদ আলী নাফাজী জানিয়েছেন, বিচার বিভাগ আমাদের কাছে নতুন যে আইন পাঠিয়েছেন তার উপর ভিত্তি করে আমরা কাজ করব এবং নির্বাচনী কর্মসূচি চালাব। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন কি প্রক্রিয়ায় হবে এটি এখন আফগানিস্তানের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত সপ্তাহে পশ্চিমাদের বিরুদ্ধে কারজাইয়ের ভোট জালিয়াতের অভিযোগের পর ওয়াশিংটন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। তালেবান বিদ্রোহীদের কারণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পার্লমেন্ট নির্বাচন আফগানিস্তানের জন্য একটি অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৪০ ঘ.