২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে কয়েকটি বিস্ফোরণ, নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার কয়েকটি বিস্ফোরণে সাতটি ভবন ধ্বংস ও ৩৫ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 10:37 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

বাগদাদ, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার কয়েকটি বিস্ফোরণে সাতটি ভবন ধ্বংস ও ৩৫ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে। ইরাকে পার্লামেন্ট নির্বাচন হয়েছে প্রায় এক মাস আগে। নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠন নিয়ে বাগদাদে সহিংসতা বেড়েই চলেছে। পুলিশের একটি সূত্র জানায়, বিস্ফোরণে ৩৫ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৪০ জন। অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। সূত্র জানায়, বিস্ফোরণগুলো ঘটেছে বাগদাদের শুলা, চুকক, আল-শুরতা আল-রাবা এলাকায় এবং বাগদাদের কেন্দ্রস্থল আলাবি এলাকায়। বিদেশী দূতাবাসে আত্মঘাতী গাড়ী বোমা হামলায় ৪১ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হওয়ার ঘটনার দুই দিন পরে রাজধানীতে এ বিস্ফোরণগুলো ঘটে। ধারণা করা হচ্ছে ইরান, মিশর ও জার্মানির দূতাবাস হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৬৩৩ঘ.