রায়পুর, ভারত, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ছত্তিশগড়ে মঙ্গলবার পুলিশের ওপর মাওবাদীদের চোরাগুপ্তা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।
মাওবাদীরা ছত্তিশগড়ে ঘন জঙ্গলের পাশে পাহাড়ের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় ও গুলি চালায়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বলেন, "কিছু একটা ভুল হয়েছে। তারা হয়ত কোনো শিবিরে গেছে বা ফাঁদে পড়েছে।"
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অমরেশ মিশ্র রয়টার্সকে বলেন, "আমাদের কাছে ৭৩ জন নিহত হওয়ার নিশ্চিত খবর রয়েছে। আরও অন্ততপক্ষে ২৪ জন আহত হয়েছে।"
সা
bdnews24