কেপ ক্যানাভেরাল, এপ্রিল ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মার্কিন মাহাকাশ সংস্থা নাসার শেষ অভিযানে সোমবার ৭ নভোচারীকে নিয়ে যাত্রা করেছে নভোযান ডিসকভারি।
ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে গ্রীনিচ মান সময় ১০২১ তে তীব্র আলোর ঝলকানি ও প্রচণ্ড শব্দে ভোরের নীরবতা ভেঙে ডিসকভারি মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে।
এটি মহাকাশে পাঠানো যুক্তরাষ্ট্রের ১৩১ তম নভোযান। ডিসকভারি বুধবার মহাকাশ স্টেশনে পৌঁছাবে। সেখানে ৯ দিন অবস্থান করবে যানটি।
ডিসকভারি মহাশূন্যে পাড়ি দেওয়ার আগ মুহূর্তে অভিযান পরিচালক পেটে নিকোলেনকো নভোচারীদের বেতারের মাধ্যমে বলেন,"আকাশ পরিচ্ছন্ন, আবহাওয়া অনুকূলে এবং দলটি যাত্রার জন্য প্রস্তুত। এটাই কক্ষপথে ওঠার উপযুক্ত সময়। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।"
উত্তরে কমান্ডার অ্যালান পোইনডেক্সটার বলেন, 'আমরা শুরু করছি।' তিনি আরো বলেন, আমরা কয়েক সপ্তাহের মধ্যেই তোমাকে দেখতে পাব।"
মহাকাশ স্টেশনের জন্য খাবার ও যন্ত্রপাতি ভর্তি একটি ইটালীয় মালবাহী হলার ডিসকভারি নিয়ে যাচ্ছে।
আরো তিনটি মিশনে পাঠানো যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সাহায্য সরবরাহ মহাকাশ স্টেশনে মজুদ করে যুক্তরাষ্ট্র মহাকাশে ডিসকভারি, আটলান্টিস ও এনডেভার নভোযান পাঠানো বন্ধ করবে।
ব্যয় কমানো ও নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র ৫০ টন পর্যন্ত মালামাল বহন ক্ষমতা সম্পন্ন এ নভোযানগুলো মহাকাশ স্টেশনে পাঠানো বন্ধের পরিকল্পনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪২ঘ.
bdnews24