২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় আত্মঘাতী হামলায় ২ পুলিশ নিহত

রাশিয়ায় মেট্রোর পর এবার পুলিশ স্টেশনে চালানো হয়েছে আত্মঘাতী বোমা হামলা। এ হামলায় উত্তর ককেশাসে ইঙ্গুশেটিয়ায় দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 06:38 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

মস্কো, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় মেট্রোর পর এবার পুলিশ স্টেশনে চালানো হয়েছে আত্মঘাতী বোমা হামলা। এ হামলায় উত্তর ককেশাসে ইঙ্গুশেটিয়ায় দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, "শহরের অদূরে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটেছে। এতে দুজন পুলিশ নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।" গত সপ্তায় উত্তর ককেশাসের এক মুসলিম জঙ্গির ১৭ বছর বয়সী বিধবা স্ত্রী আবদুরাখমানোভার মস্কো মেট্রোয় আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই হামলায় হামলায় ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১২২০ ঘ.