২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ স্টেশনে নোঙর করেছে সয়ুজ

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নভোচারীদের নিয়ে রোববার মহাকাশ স্টেশনে নোঙর করেছে রাশিয়ান নভোযান সয়ুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

মস্কো, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নভোচারীদের নিয়ে রোববার মহাকাশ স্টেশনে নোঙর করেছে রাশিয়ান নভোযান সয়ুজ। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ খবর জানিয়েছে। তিনজন নভোচারী নিয়ে বৈকোনুর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করার দুই দিন পর সফলতার সঙ্গে মহাকাশ স্টেশনে ভিড়ল সয়ুজ টিএমএ-১৮। রসকসমস এর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নভোচারী ট্রাসি কাল্ডওয়েল ডাইসন এবং রাশিয়ার নভোচারী আলেকজান্ডার স্কভোরটসোভ ও মিখাইল কোরনিয়েনকো গ্রীনিচ মান সময় ০৫২৪-এ মহাকাশ স্টেশনে নোঙ্গর করেন। সয়ুজের তিন নভোচারী মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থান করবেন। তারা সেখানে অবস্থানরত রাশিয়ান এক্সপেডিশন ২৩-এর কমান্ডার নভোচারী ওলেগ কোটোভ, জাপানের ফ্লাইট ইঞ্জিনিয়ার সোইচি নোগুচি ও যুক্তরাষ্ট্রের ফ্লাইট ইঞ্জিনিয়ার টিমোথি ক্রেমারের সঙ্গে যোগ দেবেন। নভোচারীরা মহাকাশ স্টেশনে অবস্থানকালে পৃথিবী থেকে তিন দফায় প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হবে। তারা দুদফায় মহাকাশে ভেসে বেড়াবেন। এর একটি হবে মহাকাশ স্টেশনের মার্কিন অংশে। অপরটি হবে রুশ অংশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩২ ঘ.