২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো হামলায় সন্দেহভাজন আত্মঘাতী 'বিধবা'

উত্তর ককেশাসের এক মুসলিম জঙ্গির ১৭ বছর বয়সী বিধবা স্ত্রী মস্কো মেট্রোয় গত সোমবারের আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

মস্কো, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ককেশাসের এক মুসলিম জঙ্গির ১৭ বছর বয়সী বিধবা স্ত্রী মস্কো মেট্রোয় গত সোমবারের আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাশিয়ার একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা একথা জানিয়েছেন। সোমবারের ওই হামলায় ৪০ জন নিহত হয় এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়। আহতদের বেশির ভাগই এখনো হাসপাতালে। পুলিশের একজন মুখপাত্র জানান, ইসলামী জঙ্গী বাহিনীর নেতা উমালাত মাগোমেদভের সাথে হামলাকারী কিশোরী আবদুরাখমানোভার বিয়ে হয়। গত বছর শেষের দিকে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে তার স্বামী নিহত হন। তবে আবদুরাখমানোভার হামলাকারীদের মধ্যে ছিলেন একথা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। দাগেস্তানের আইন প্রয়োগকারী সংস্থা আবদুরাখমানোভার যে ছবি প্রকাশ করে তাতে তাকে কালো হিজাব পরা এবং গ্রেনেড হাতে দেখা গেছে। আরেকটি ছবিতে তাকে পিস্তল ধরা অবস্থায় দেখা যায়। এই ছবিটি শুক্রবার রাশিয়ার কোমেরসান্ট পত্রিকায় প্রকাশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ ঘ.