২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সংবিধান সংশোধনী বিল নিয়ে বিতর্ক

পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ক্ষমতা কমিয়ে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘপ্রতিক্ষীত বিল নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

ইসলামাবাদ, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ক্ষমতা কমিয়ে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘপ্রতিক্ষীত বিল নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়েছে। এ সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে কয়েকমাসের রাজনৈতিক বিরোধের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। এই '১৮ তম সংশোধনী বিল' পার্লামেন্টের উভয়কক্ষেই পাশ হবে বলে মনে করা হচ্ছে। সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি ইতোমধ্যেই সংশোধনীতে সম্মতি দিয়েছে। বিলটি পাশ হলে জারদারি নামমাত্র প্রেসিডেন্টে পরিণত হবেন। এতে করে পাকিস্তানে জারদারিকে নিয়ে রাজনৈতিক বিরোধিতা প্রশমিত হবে বলেই মনে করা হচ্ছে। তবে সাবেক প্রেসিডেন্ট মুশাররফের জারি করা রাষ্ট্রীয় ক্ষমা আইন গত ডিসেম্বরে বাতিলের পর জারদারিসহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলাগুলো পুনরায় চালুর চাপ থেকে সরকার রেহাই পাবে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া পরিচালক সামিয়া আহমেদ বলেছেন, "আমার মনে হয় ১৮ তম সংশোধনী সই হলে রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে।" পাকিস্তানে সংবিধান সংশোধনীর জন্য দুকক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হয়। তবে প্রধান রাজনৈতিক দলগুলো খসড়া সংশোধনীতে একমত হওয়ায় দুকক্ষেই এটি নির্বিঘে