২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা কার্যকর বলে মনে করে না চীন: ইরানি দূত

ইরানে নিষেধাজ্ঞার কার্যকারিতা শেষ হয়ে গেছে বলেই মনে করে চীন। বেইজিং বৈঠকে চীন এ ব্যাপারে ইরানের সঙ্গে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন প্রধান ইরানি পরমাণু আলোচক সাঈদ জলিলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 12:32 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

বেইজিং , এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে নিষেধাজ্ঞার কার্যকারিতা শেষ হয়ে গেছে বলেই মনে করে চীন। বেইজিং বৈঠকে চীন এ ব্যাপারে ইরানের সঙ্গে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন প্রধান ইরানি পরমাণু আলোচক সাঈদ জলিলি। চীনা দোভাষীর মাধ্যমে এক সংবাদ সম্মেলনে জালিলি বলেন, চীনের সঙ্গে বৈঠকে আমরা একমত হয়েছি যে, নিষেধাজ্ঞার মত অস্ত্রের কার্যকারিতা শেষ হয়ে গেছে। চীন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ সমর্থন করবে কিনা এ প্রশ্নের উত্তরে জলিলি বলেন, এর উত্তর দেওয়াটা চীনের ব্যাপার। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসুচি বন্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চীন ও রাশিয়াসহ বিশ্বের ছয়টি পরাশক্তি বৈঠকে বসতে একমত হয়েছে। ইরানে নতুন করে অবরোধ আরোপে চীনের সমর্থনের বিষয়ে বেইজিং এখনও সরাসরি কোন মন্তব্য করেনি। তবে অবরোধ আরোপ সমস্যার মৌলিক সমাধান নয়-- এমন কথা আপাতত আর বলছেন না চীনা কূটনীতিকরা। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি জালিলির সঙ্গে বৈঠকে তাকে নমনীয় হওয়ার কথা বলেছেন। বৈঠক করতে জালিলি বৃহস্পতিবার চীন সফরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২০ ঘ.