বেইজিং/ওয়াশিংটন, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার জন্য চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে ইরানের ওপর নতুন অবরোধ আরোপের ব্যাপারে প্রকাশ্য কোনও প্রতিশ্র"তি দেননি চীনা প্রেসিডেন্ট।
শুক্রবার এক সরকারি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বারাক ওবামা চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে প্রায় এক ঘন্টা কথা বলেন। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে তারা আলোচনা করেন। তেহরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপের বিষয়ে আলোচনায় রাজি হয়েছে চীন।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান তার পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে। আর তা ঠেকাতেই তারা ইরানের ওপর নতুন করে জাতিসংঘের অবরোধ আরোপের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ইরানের বৃহত্তম তেল ক্রেতা চীন এত দিন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে আসছিল।
বৃহস্পতিবার এক যৌথ ঘোষণায় চীন জানায়, চলতি মাসে ওয়াশিংটনে অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট হু যোগ দেবেন।
ইরান সম্পর্কে আলোচনার পর দু দেশের নেতারা ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সা
bdnews24