২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নির্বাচনে পশ্চিমা ভূমিকার সমালোচনায় কারজাই

আফগানিস্তানের নির্বাচন বানচালের চেষ্টার জন্য বৃহস্পতিবার পশ্চিমাদের দায়ী করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

কাবুল, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের নির্বাচন বানচালের চেষ্টার জন্য বৃহস্পতিবার পশ্চিমাদের দায়ী করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। নতুন করে কারজাইয়ের এ সমালোচনায় আফগানিস্তানে চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন তদারকি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। গত বছর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা কারজাইয়ের পক্ষে এক তৃতীয়াংশ ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করলে ক্ষুব্ধ হন তিনি। এবার পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতি রোধের পদক্ষেপ নিয়ে কারজাই ইতোমধ্যেই জাতিসংঘ এবং পার্লামেন্টের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। নির্বাচনী কর্মকর্তাদের এক সমাবেশে কারজাই বলেন, "বিদেশিরা নানা অজুহাত দেবে। তারা চায়না আমাদের পার্লামেন্ট নির্বাচন হোক"। "তারা চায় পার্লামেন্ট দূর্বল হয়ে পড়