২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সবচেয়ে বড় আদমশুমারি শুরু

ভারতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ আদমশুমারি। ভারতে প্রথম অত্যন্ত ব্যয়বহুল এ আদমশুমারিতে প্রায় ২০ লাখের বেশি মানুষ নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 03:28 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

নয়া দিল্লি, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ আদমশুমারি। ভারতে প্রথম অত্যন্ত ব্যয়বহুল এ আদমশুমারিতে প্রায় ২০ লাখের বেশি মানুষ নিয়োগ করা হয়েছে। সরকারের জনকল্যাণ স্কীমের অপচয় রোধ, কর রাজস্ব বাড়ানো এবং ভোক্তা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে এ শুমারি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে প্রতি দশ বছর পরপর আদম শুমারি হয়ে থাকে। জনসংখ্যাকে ভৌগলিক, সামাজিক-সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে ভাগ করে ১২০ কোটি মানুষের ওপর এ শুমারি করা হবে। জনগণ মেবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে কিনা এবং ব্যাংকিং কার্যক্রমে জড়িত কিনা সে তথ্যও সংগ্রহ করা হবে। শুমারি শুরুর আগ মুহুর্তে স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম বলেন, এ শুমারি মানব ইতিহাসের সবচেয়ে বড়। আমাদের উদ্দেশ্য সব ভারতীয় নাগরিককে চিহ্নিত করা, গণনা করা, রেকর্ড রাখা এবং পরিচয়পত্র প্রদান করা। এবারের শুমারিতে সরকার প্রথমবারের মতো জনগণের নিবন্ধন 'ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার' (এনপিআর) কর্মসূচিতে ৩৫ বিলিয়ন রুপি ব্যয় করবে। তাছাড়া, আদমশুমারিতে ১৫ বছরের উর্ধ্বে প্রত্যেক নাগরিকের আঙ্গুলের ছাপ ও ছবিও সংগ্রহ করা হবে। এ কাজগুলো চলবে ১১ মাস ধরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৪ ঘ