জাতিসংঘ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতির পুনর্গঠনের জন্য প্রত্যাশিত ৪ বিলিয়ন ডলারের চেয়েও বেশি তহবিলের প্রতিশ্র"তি দিয়েছে দাতা দেশগুলো।
বুধবার হাইতির জন্য নিউ ইয়র্কে জাতিসংঘ দেশগুলোর তহবিল সংগ্রহ সম্মেলনে এ প্রতিশ্র"তি মিলেছে।
দাতাদের কাছ থেকে হাইতির জন্য ৪ বিলিয়ন ডলারের অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
কিন্তু আন্তর্জাতিক দাতারা হাইতির পুনর্গঠনে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার (৩ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড) সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে।
সম্মেলন শেষে বান কি মুন সাংবাদিকদের বলেন, অপ্রত্যাশিত তহবিল মিলেছে।
জাতিসংঘের প্রত্যাশা ছিল, আগামী দু বছরে হাইতির পুনর্গঠনে দাতাদের এ সম্মেলন থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ হতে পারে।
কিন্তু সাড়া মিলেছে আরও বেশি। ১২০ টির মতো দেশ হাইতির দীর্ঘমেয়াদি পুনর্গঠনেও পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। দীর্ঘমেয়াদে এ তহবিল সরবরাহ করা হলে হাইতির মোট তহবিল দাঁড়াবে ৯ বিলিয়ন ডলারে।
বান বলেন, "হাইতির পুনর্গঠনে এটাই প্রতিশ্র"ত এককালীন অর্থ। এর মাধ্যমে বেশ ভালোভাবেই দেশটির পুনর্গঠন সম্ভব হবে।"
গত ১২ জানুয়ারি এক ভয়াবহ ভূমিকম্পে হাইতি লণ্ডভণ্ড হয়ে যায়। মারা যায় প্রায় ৩ লাখ মানুষ, আহত হয় অগণিত এবং আশ্রয়হীন হয় ৩০ লাখ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৫৮ ঘ.
bdnews24