জাতিসংঘ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ভূমিকম্প বিধ্বস্ত হাইতি পুনর্গঠনের জন্য দাতাদের কাছে ৪ বিলিয়ন ডলার সাহায্য আহ্বান করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বুধবার ভূুমিকম্প বিধ্বস্ত হাইতির জন্য নিউ ইয়র্কে জাতিসংঘ দেশগুলোর তহবিল সংগ্রহ সম্মেলনে বান এ আহ্বান জানান।
ভয়াবহ এ ভূমিকম্পে হাইতির রাজধানী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৩ লাখ মানুষ মারা গেছে।
নিউ ইয়র্কের জাতিসংঘের অধিদপ্তরে ১২০ টি দেশ,আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীরা হাইতির সরকারকে সহায়তা করতে এ সম্মেলন আয়োজন করে।
চাকরির সুযোগ তৈরীর জন্য অর্থনীতির বিকেন্দ্রীকরণসহ হাইতি সরকারের পুনর্গঠন পরিকল্পনায় সহায়তার করা এ সম্মেলনের লক্ষ্য।
হাইতির অর্থ ও বাণিজ্য মন্ত্রী রোনাল্ড বাউডিন কয়েকদিন আগে আশা প্রকাশ করে বলেন, হাইতি তিন বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা পাবে। এর মধ্যে প্রথম ১৮ মাসে পাওয়া যাবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫২৬ ঘ.
bdnews24