২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইনের পর এবার গাঁজায় শীর্ষস্থানে আফগানিস্তান

হেরোইন তৈরীর কাঁচামাল পপি উৎপাদনে শীর্ষদেশ আফগানিস্তান এবার গাঁজা উৎপাদন ও সরবরাহেও শীর্ষস্থান দখল করেছে। জাতিসংঘ বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 02:49 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

কাবুল, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হেরোইন তৈরীর কাঁচামাল পপি উৎপাদনে শীর্ষদেশ আফগানিস্তান এবার গাঁজা উৎপাদন ও সরবরাহেও শীর্ষস্থান দখল করেছে। জাতিসংঘ বুধবার একথা জানিয়েছে। দেশটির প্রায় অর্ধেকাংশে তামাক চাষ হয়। জাতিসংঘের মাদক সংস্থার (ইউএনওডিসি) গাঁজা উৎপাদনের উপর তৈরী প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৪ টি প্রদেশের মধ্যে ১৭ টি প্রদেশে প্রতিবছর ১০ হাজার থেকে ২৪ হাজার হেক্টর জমিতে তামাক উৎপাদন করা হয়। কোনও কোনও দেশে আফগানিস্তানের চেয়ে বেশি জমিতে তামাক উৎপাদিত হলেও তামাক চাষে সহায়ক উর্বর জমির কারণে আফগানিস্তানেই বিশ্বের সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। মরক্কোয় প্রতি হেক্টরে ৪০ কেজি তামাক উৎপাদিত হয়। আর আফগানিস্তানে প্রতি হেক্টরে উৎপাদিত হয় ১৪৫ কেজি তামাক। বছরে এখানে মোট তামাক উৎপাদিত হয় ১৫০০-৩৫০০ টন। ইউএনওডিসি-র প্রধান এন্টোনিও মারিয়া কোস্টা বলেছেন, এ প্রতিবেদন থেকে এটাই প্রথীয়মান যে, আফগানিস্তানে মাদক সমস্যা এখন পপি ব্যাবসার চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৪২ ঘ.