২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার বিচার শেষ, রায় ৩ মে

২০০৮ সালে মুম্বাই হামলায় ধরা পড়া পাকিস্তানি মোহাম্মদ আজমল কাসাবের বিচার বুধবার শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে ৩ মে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

মুম্বাই, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮ সালে মুম্বাই হামলায় ধরা পড়া পাকিস্তানি মোহাম্মদ আজমল কাসাবের বিচার বুধবার শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে ৩ মে। বিশেষ কৌসুলি উজ্জ্বল নিকাম একথা বলেছেন। এর আগে মুম্বাইয়ের কেন্দ্রস্থলে কড়া নিরাপত্তাধীন কারাগারের বিশেষ আদালতে মামলার শেষ বয়ান দেন উভয়পক্ষের আইনজীবীরা। বিচারকাজ শুরু হয় গত বছর মার্চে। নিকাম সাংবাদিকদের বলেন, "আজ বিচার শেষ করতে পেরে আমি আনন্দিত। বিচারক রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন ৩ মে।" আদালতের বাইরে নিকাম বলেন, বিচারে কাসাবের সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের সেনাবাহিনীর যোগসাজশ পাওয়া গেছে। বিচারে সাক্ষ্য দিয়েছে সাড়ে ৬শ'রও বেশি সাক্ষী। ৮৬ টি অভিযোগে অভিযুক্ত কাসাব বিচারে দোষী সাব্যস্ত হলে তাকে ফাঁসি দেওয়া হতে পারে। মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে ভারত ৩৮ জনকে অভিযুক্ত করেছে। এদের বেশির ভাগই পাকিস্তানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/এলকিউ/২০০৩ ঘ.