জেনেভা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাবিশ্ব সৃষ্টিকারী বিগ ব্যাংয়ের রহস্য জানতে সার্ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বিগ ব্যাংয়ের মিনি সংস্করণ তৈরির চেষ্টা করছেন।
মঙ্গলবার মিনি বিগ ব্যাং তৈরিতে আলোর গতির কাছাকাছি অতি উচ্চ ক্ষমতায় কণিকাগুলোর সংঘর্ষ ঘটানোর চেষ্টা চালানোর উদ্যোগ নেন বিজ্ঞানীরা। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এ পরীক্ষা কয়েকঘন্টা পিছিয়ে গেছে।
জেনেভার কাছাকাছি ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমানায় অবস্থিত ইউরোপীয় পরমাণু গবেষণা কেন্দ্র সারর্নর মহাপরিচালক রল্ফ-ডিটার হিউয়ার মিনি বিং ব্যাগ তৈরির চেষ্টা চালানোর আগ মুহূর্তে বলেন, "মানব ইতিহাসে আবিষ্কারের নতুন অধ্যায়ে আমরা নতুন পদার্থ বিজ্ঞানের দ্বার খুলছি।"
মঙ্গলবার সকালে লার্জ হার্ডন কলিডারের (এলএইচসি) ২৭ কিমি ডিম্বাকৃতির সুড়ঙ্গপথে আলোর কণিকাগুলোর বিপরীত দিকে তীব্র গতিতে ঘুরিয়ে বিগ ব্যাং পরীক্ষার পরিকল্পনা করেন বিজ্ঞানীরা।
যখন কণিকাগুলোর মধ্যে সংঘর্ষ হবে, তখন প্রতিটি সংঘর্ষেই বিস্ফোরণ ঘটবে। আর এর মধ্য দিয়েই এ প্রকল্প সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বিচার বিশ্লেষণ করে বুঝতে সক্ষম হবেন যে, ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে সত্যিকারের বিগ ব্যাংয়ের ফলে মূহূর্তের মধ্যে কী ঘটে গিয়েছিল।
কিন্তু বিজ্ঞানীরা মোটামুটি নির্বিঘে
bdnews24