২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো হামলায় আল-কায়েদা জড়িত : ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় মেট্রো স্টেশনে সোমবারের দুটি আত্মঘাতী বোমা হামলায় আল-কায়েদা জড়িত থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 06:52 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

মস্কো, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় মেট্রো স্টেশনে সোমবারের দুটি আত্মঘাতী বোমা হামলায় আল-কায়েদা জড়িত থাকতে পারে। বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায়, ল্যাভরভ বলেছেন, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে থাকা জঙ্গিরা এ হামলা চালানোয় সহায়তা করে থাকতে পারে। সোমবার ব্যস্ত সকালে মস্কোর জনাকীর্ণ মেট্রো স্টেশনগুলোতে হামলা চালায় দুই আত্মঘাতী নারী। হামলায় ৩৮ জন নিহত হয়। মস্কো বিরোধী জঙ্গি সংগঠনের কেন্দ্রস্থল উত্তর ককেসাসের সঙ্গে এ দুই হামলাকারীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির প্রধান জানান। বেশ কয়েকজন রুশ কর্মকর্তা বলেছেন, চেচনিয়া, ইঙ্গুশেটিয়া এবং দাগেস্তানসহ উত্তর ককেসাস অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে আল-কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ থাকতে পারে। তবে অনেক বিশ্লেষকই এ ধারণা নাকচ করে দিয়েছেন। সামবারের ওই হামলায় কোনও বিদেশি শক্তি জড়িত আছে কি-না এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ ইন্টার ফ্যাক্সকে বলেন, " আমি এ সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না।" তিনি বলেন, "আমরা সবাই জানি তথাকথিত আফগান-পাকিস্তান সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি আছে। আমরা জানি ওখানে অনেক লোকই হামলার ছক কষতে ব্যস্ত রয়েছে। এটা যে শুধু আফগানিস্তানের জন্য এমন নয়, তারা বাইরের দেশেও হামলার চেষ্টা করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১২৩৫ঘ.