২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের সেই দম্পতি এবার টিভি সিরিয়ালে

আনুষ্ঠানিক নিমন্ত্রণ না পেয়েও নিরাপত্তা প্রহরীদের নজর এড়িয়ে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে যোগদানকরী এবার টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 01:11 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

লস এঞ্জেলেস, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আনুষ্ঠানিক নিমন্ত্রণ না পেয়েও নিরাপত্তা প্রহরীদের নজর এড়িয়ে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে যোগদানকরী এবার টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ওয়াশিংটনের ওই দম্পতি গত নভেম্বরে হোয়াইট হাউসে এক রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন এবং প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে করমর্দনও করেন। এই দম্পতিকে নিয়ে ব্রাভো ক্যাবল টিভি চ্যানেল তাদের জনপ্রিয় সিরিয়াল 'রিয়েল হাউজ উয়াইফ'-এ কয়েকটি সিরিজ তৈরি করবে। দ্য ডেইলি বিস্ট নিউজ ওয়েবসাইট শুক্রবার এ খবর জানায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে নিমন্ত্রণপত্র ছাড়াই হোয়াইট হাউসে ঢুকে মিশেল ও তারেক সালেহি দম্পতি হৈ চৈ ফেলে দেয়। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাদের করমর্দনের ছবি গণমাধ্যমে ফলাও করে প্রচার পায়। এই দম্পতি 'দ্য রিয়েল হাউজ উয়াইভস অব ডিসি'র একটি অংশের জন্য অডিশন দেন। শনিবার দিনের প্রথম ভাগে টেলিভিশনের ক্যামেরা তাদের পিছু লেগে থাকে। দ্য ডেইলি বিস্ট ওয়েবসাইট জানায়, ব্রাভো টিভি আগামী জুলাইয়ে সিরিয়ালটির প্রিমিয়ার শো করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখনই তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। নিউইয়র্ক, আটলান্টা, অরেঞ্জ কাউন্টি ও নিউ জার্সির ধনী নারীরা কিভাবে তাদের জীবন কাটায় তা এ টিভি সিরিয়ালে তুলে ধরা হয়। 'দ্য রিয়েল হাউজ উয়াইভস অব ডিসি' অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৯০৫ঘ.