২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসে স্বাস্থ্যসেবা বিল অনুমোদন

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ঐতিহাসিক স্বাস্থ্যসেবা সংস্কার বিল চুড়ান্ত অনুমোদন করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে স্বাক্ষর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 06:33 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

ওয়াশিংটন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কংগ্রেস ঐতিহাসিক স্বাস্থ্যসেবা সংস্কার বিল চুড়ান্ত অনুমোদন করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে স্বাক্ষর করেন। কংগ্রেসে বৃহস্পতিবার বিলটি অনুমোদন লাভ করে। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করেন। তার স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে বিলটি রোববার প্রতিনিধি পরিষদে সামান্য ভোটের ব্যবধানে পাশ হয়। এর পক্ষে ভোট পড়ে ২১৯ টি। বিপক্ষে পড়ে ২১২টি। মাত্র ৭ ভোটের ব্যবধানে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হয়ে যায়। প্রতিনিধি পরিষদের বিলটি পাশ হওয়ার পর তা স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হয়। ওবামা মঙ্গলবার বিলটিতে স্বাক্ষর করেন এবং সেইসঙ্গে এটি আইনে পরিণত হয়। বৃহস্পতিবার এ আইন মার্কিন কংগ্রেসে চুড়ান্ত অনুমোদন লাভ করে। এদিকে স্বাস্থ্যসেবা বিলটি আইনে পরিণত হওয়ার পর এ আইনকে চ্যালেঞ্জ করে ফেডারেল কোর্টে মামলা হয়েছে। বিরোধী রিপাবলিকানরা এ আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। গত চার দশকের মধ্যে দেশের স্বাস্থ্যনীতিতে এটা সবচেয়ে বড় একটি সংস্কার। এই সংস্কার রাজনৈতিক মহলে একদিকে প্রশংসা কুড়িয়েছে অন্যদিকে অনেক মার্কিনির মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২১৫ঘ.