২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারের রোগ প্রতিরোধ করে হলুদ

তরকারির সাধারন উপকরণ হলুদের মধ্যে এমন একটি উপাদান পাওয়া গেছে যা লিভার সিরোসিসের ঝুঁকি কমায়। বুধবার অস্ট্রিয়ার বিজ্ঞানীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 01:29 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

কাবুল, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---তরকারির সাধারন উপকরণ হলুদের মধ্যে এমন একটি উপাদান পাওয়া গেছে যা লিভার সিরোসিসের ঝুঁকি কমায়। বুধবার অস্ট্রিয়ার বিজ্ঞানীরা একথা জানিয়েছেন। গাট নামক একটি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়ার বিজ্ঞানীরা ইদুরকে কারকুমিন নামের এ উপাদান খাইয়ে দেখেছেন যে তা নষ্ট হয়ে যাওয়া, ব্লক ও ক্ষতযুক্ত লিভার কোষের প্রদাহ কমায়। কারকুমিন উপাদানের কারণেই হলুদের রং উজ্জ্বল হলুদ। এর রোগ প্রতিরোধক গুণ রোগের বিরুদ্ধে লড়তে সহায়ক হতে পারে--এমন আভাস মিলেছিল আগের কয়েকটি গবেষণাতেই। অন্য কিছু গবেষণায় দেখা গেছে, খাওয়ার পরে কারকুমিন দ্রুত ক্যান্সার প্রতিরোধক কার্যকারিতা হারাতে থাকলেও এটি ক্যান্সার টিউমার প্রতিরোধ করে। আর যারা বেশি বেশি হলুদ দেওয়া তরকারি খায় তাদের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। অস্ট্রিয়ার গ্রাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোলজি ও হেপাটোলজি বিভাগের অধ্যাপক মাইকেল ট্রানারের নেতৃত্বাধীন গবেষক দল চার কিংবা আট সপ্তাহ ধরে খাবারের সঙ্গে কারকুমিন দেয়ার আগে ও পরে যকৃতের প্রদাহে আক্রান্ত ইদুরের কোষ ও রক্তের নমুনা পরীক্ষা করে যে ফল পেয়েছেন তাতে দেখা গেছে, কারকুমিন খাওয়া ইদুরগুলোর যকৃতের ব্লক কমাসহ কোষের ক্ষতও কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২৭ ঘ.