ওয়াশিংটন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইহুদি বসতিস্থাপন নিয়ে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৈঠকে সম্পর্ক মেরামতের পথ খুঁজেছেন দু নেতা। তবে তাদের বৈঠক থেকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর ব্যাপারে অগ্রগতির কোনও আভাস মেলেনি।
ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বসতিস্থাপনে অটল অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়ার একদিন পর নেতানিয়াহু এ বৈঠক করলেন।
এর আগে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এ বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনিরা ইহুদি বসতি স
bdnews24