কুন্দুজ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে তুষারপাতে ৫ টি বাড়ি চাপা পড়ে নারী ও শিশু সহ ৩৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জাননিয়েছেন।
প্রাদেশিক গভর্নরের মুকপাত্র আব্দুল মাহরুফ রাশেখ বলেন, চীন, পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তসংলগ্ন পাঞ্জখোয়া জেলার প্রত্যন্ত গ্রামে সারা রাত ধরে তুষারপাত হয়েছে। এতে পাঁচটি বাড়ি তুষারে ঢাকা পড়ে।
আবহাওয়া উষ্ণ হতে থাকায় বছরের এ সময়টায় এ প্রদেশে তুষারপাতে ঘটনা স্বাভাবিক। প্রদেশটি আফগানিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ।
গত মাসেও উত্তর কাবুলের পার্বত্য অঞ্চল পাড়ি দেওয়ার পথে তুষারপাতে মারা যায় বেশ কিছু মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩২ ঘ.
bdnews24