২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ইহুদি বসতি সম্প্রসারণ নিয়ে বিরোধপূর্ণ সম্পর্ক মেরামতে সোমবার থেকে যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ওয়াশিংটন, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইহুদি বসতি সম্প্রসারণ নিয়ে বিরোধপূর্ণ সম্পর্ক মেরামতে সোমবার থেকে যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামা ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনদিনের এ সফরে নেতানিয়াহু প্রথমে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সময় জেরুজালেম সংলগ্ন এলাকায় ইসরায়েলের ১৬০০ নতুন ইহুদি বাড়ি নির্মাণের ঘোষণাকে হিলারি 'অপমান' আখ্যা দিয়েছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নৈশভোজের পর নেতানিয়াহু প্রভাবশালী ইসরায়েল-পন্থী লবি গ্র"প এআইপিএসি'র উদ্দেশে ভাষণ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৩৮ ঘ.