২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারকোজির কয়েকজন মন্ত্রী পদ হারাতে পারেন

ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্য ডানপন্থী ইউএমপি দলের ভরাডুবি ঘটায় সরকারে রদবদল হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 10:17 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

প্যারিস, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্য ডানপন্থী ইউএমপি দলের ভরাডুবি ঘটায় সরকারে রদবদল হতে পারে। সারকোজি সরকারের মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রী বাদ পড়তে পারেন। এদিকে দলের ভবিষ্যত নিয়ে সারকোজির সাথে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলঁর সোমবারই বৈঠকে বসার কথা। ফ্রাঁসোয়া ফিলঁ বলেন, "তিনি দলের ভরাডুবি দায়ভার স্বীকার করছেন। তিনি বলেন, মন্দা, বেকারত্ব বৃদ্ধি এবং প্রায়ই খাপছাড়া নীতির কারণে ভোটাররা সরকারকে বর্জন করেছে।" ফ্রাঁসোয়া ফিলঁ পদত্যাগের কথা চিন্তা করছেন না, কিন্তু কয়েকজন মন্ত্রী নিশ্চিত তাদের পদ হারাতে যাচ্ছেন। একজন উর্ধ্বতন কর্মকর্তা এটাকে একটা কৌশলগত রদবদল হিসেবে দেখছেন। রোববারের প্রাথমিক ফলাফলে ইউএমপি ব্লকের ভরাডুবি হয়েছে। ২৬ টি অঞ্চলের মধ্যে তারা মাত্র তিনটিতে জয় পেয়েছে। সমাজতন্ত্রী ও তাদের মিত্ররা যেখানে ৫৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে সেখানে তারা পেয়েছে মাত্র ৩৫ দশমিক ৪ শতাংশ ভোট। লা ফিগারো দৈনিক পত্রিকা তার সম্পাদকীয়তে লিখেছে, আঞ্চলিক নির্বাচনে ডানপন্থীদের পরাজয় নিকোলা সারকোজির প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৬১০ঘ.