২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাই বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে সরকারের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লাল শার্ট বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা বিরোধীদের পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি নাকচ করায় এবং শিক্ষামন্ত্রী চিন্নাওয়ার্ন বুনিয়াকিয়াতকে আলোচনার দায়িত্ব দেওয়ায় তারা বেঁকে বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ব্যাংকক, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকারের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লাল শার্ট বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা বিরোধীদের পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি নাকচ করায় এবং শিক্ষামন্ত্রী চিন্নাওয়ার্ন বুনিয়াকিয়াতকে আলোচনার দায়িত্ব দেওয়ায় তারা বেঁকে বসেছে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার লাল শার্ট সমর্থকরা বলেছে, তারা আলোচনার দ্বার বন্ধ করেনি। তবে তারা কেবল অভিজিতের সঙ্গেই আলোচনা করবে এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে রাখার শর্ত সাপেক্ষেই এ আলোচনা হতে হবে। অভিজিৎ সোমবারের আলোচনায় সরকার পক্ষ থেকে চিন্নাওয়ার্ন বুনিয়াকিয়াত আলোচনার নেতৃত্ব দেবেন বলে জানালে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে উঠে। তারা বিভিন্ন প্রদেশ থেকে ব্যাংককে এসে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের এক নেতা জাতুপর্ন প্রোমপান সাংবাদিকদের বলেন, "আমরা শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব", চিন্নাওয়ার্নের সাথে কেউ দেখা করবে না"। ওদিকে, অভিজিৎ বলেছেন, সরকার লাল শার্ট বিক্ষোভকারীদের কথা শুনতে ইচ্ছুক। তবে তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়াটা বিকল্প,কোনও পথ নয়। তিনি বলেন, জোটের সব শরিকই সরকারের পার্লামেন্ট না ভাঙার পক্ষে। তিনি বলেন, "আমাদের খুব বেশি বিস্তারিত আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই। তবে আমরা সম্ভবত বৃহত্তর নীতিমালা নিয়ে আলোচনা করব। যেমন: পার্লামেন্ট ভেঙে দেওয়ার সঠিক সময় কখন এবং কিভাবে তা করা হবে তা নিয়ে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৯ ঘ.