২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির বার্তা নিয়ে রামাল্লায় বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 05:43 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

রামাল্লা, পশ্চিম তীর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি শনিবার পশ্চিম তীরের রামাল্লায় এই আহবান জানান। জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিন সফরে গিয়ে রামাল্লায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদের সঙ্গে বৈঠক করেন। বান কি মুন বলেন, ইসরায়েল এবং ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র উভয়ের রাজধানী হওয়া উচিত জেরুজালেম। তিনি বলেন, আমাদেরকে আলোচনা চালিয়ে যেতে হবে। জেরুজালেমকে যাতে ফিলিস্তিন ও ইসরায়েলের রাজধানী হিবেবে প্রতিষ্ঠা করা যায় সে উপায় আমাদেরকে আলোচনার মাধ্যমে বের করতে হবে। জেরুজালেম একটি প্রবিত্র স্থান যা সকলের কাছে গ্রহনযোগ্য। জাতিসংঘ মহাসচিব অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহবান জানান। এদিকে ইসরায়েলি বসতি স্থাপনের প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে। এ সময় তাদের সঙ্গে ইসরায়েলি সৈন্যদের সংঘর্ষ বেঁধে যায়। ইসরায়েলি সৈন্যদের গুলিতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪০ঘ.