২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এথেন্সে প্রবাসী পাকিস্তানীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

গ্রীসে এথেন্সের কেন্দ্রস্থলে প্রবাসী পাকিস্তানিদের একজন নেতার বাসভবনের সমানে শনিবার বোমা বিস্ফোরন ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 09:15 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

এথেন্স, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রীসে এথেন্সের কেন্দ্রস্থলে প্রবাসী পাকিস্তানিদের একজন নেতার বাসভবনের সমানে শনিবার বোমা বিস্ফোরন ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, ওই বাসভবনের প্রবেশদ্বারে ক্ষতি হয়েছে। এতে তিনটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ওই প্রবাসী পাকিস্তানির নাম উল্লেখ করেনি। পুলিশের একজন কর্মকর্তা জানান, এ বোমা বিষ্ফোরণ ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এথেন্সের কেন্দ্রস্থলে ২৪ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় বোমা বিস্ফোরনের ঘটনা। এর আগে শুক্রবার সকালে একটি ডানপন্থী সংগঠনের কার্যালয়ে বোমা বিষ্ফোরণ ঘটে। এতে কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। ২০০৮ সালের ডিসেম্বরে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর থেকেই গ্রীসের বামপন্থীরা এবং সন্ত্রাসবাদীরা একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/১৫০০ঘ.