২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য আলোচনা শুরুর আশাবাদ ব্লেয়ারের

মধ্যপ্রাচ্য দূত টনি ব্লেয়ার শুক্রবার আশা প্রকাশ করে বলেছেন, আগামী কয়েকদিনে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে পরোক্ষ আলোচনার পথ প্রশস্ত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

মস্কো, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মধ্যপ্রাচ্য দূত টনি ব্লেয়ার শুক্রবার আশা প্রকাশ করে বলেছেন, আগামী কয়েকদিনে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে পরোক্ষ আলোচনার পথ প্রশস্ত করবে। তবে পদক্ষেপগুলো কি ব্লেয়ার তা বলতে অস্বীকৃতি জানান। রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো পরিস্কার হয়ে যাবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে আমরা একটি প্যাকেজ ঘোষণা করব যাতে করে লোকজন এ ধারনাই পাবে যে, গত কয়েকদিনের সমস্ত অসুবিধা সত্ত্বেও এর মধ্য দিয়ে পরস্পরিক আলোচনা শুরু করা যেতে পারে এবং তা পরে সরাসরি আলোচনায় গড়াতে পারে। মস্কোয় মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার চারপক্ষের বৈঠকের পর কথাগুলো বলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইসরায়েল গত সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে ১৬০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে পরোক্ষ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার সম্ভাবনা নস্যাৎ করেছে। শান্তি আলোচনার চার পক্ষের প্রতিনিধত্বকারী দূত ব্লেয়ার বলেন, শান্তি প্রক্রিয়া বিশ্বাসযোগ্য করতে হলে দুপক্ষকেই আস্থা গড়তে হবে। ইসরায়েলের বসতিস্থাপন পরিকল্পনা শান্তি প্রচেষ্টায় সহায়ক নয় উল্লেখ করে তিনি বলেন, এ পক্রিয়ায় বিঘ